দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শত বছরের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা নাটোরের রাজবাড়ীতে আয়োজন করা হলো দেশ টেলিভিশনের নতুন লোগো উন্মোচন ও ১৮ বছরে পদার্পণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান। “খবর, সবার আগে” স্লোগানে এইচডি সম্প্রচারে কোটি দর্শকের প্রিয় এই চ্যানেলটির নবযাত্রা উদযাপন ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে সংবাদের পাশাপাশি সংস্কৃতির নিরবিচ্ছিন্ন ধারক হিসেবে দেশ টেলিভিশনের পরিচয় ফুটে ওঠে নানা আয়োজনে। লোকজ ঐতিহ্যের ছোঁয়ায় সাজানো এ আয়োজন যেন শুধুমাত্র একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং মানুষের সঙ্গে গভীর সম্পর্কের এক অনন্য উদযাপনে রূপ নেয়।
দীর্ঘ ১৭ বছরের অর্জন ও পথচলার গল্প ওঠে আসে দর্শকদের উচ্ছ্বাসে। বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার মানুষ দেশ টেলিভিশনের প্রতি তাদের প্রত্যাশা ও ভালোবাসার কথা জানান। সহকর্মীরাও সাধারণ মানুষের পাশে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দেশ টেলিভিশন তার ১৮ বছরের পথচলায় সংবাদকে মানুষের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গ্রাম থেকে শহর—দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাস্তবতা ও সত্যের গল্প পৌঁছে দিয়েছে প্রতিটি ঘরে।
ঐতিহ্যের শহর নাটোরের এই রাজবাড়ীতে আয়োজিত অনুষ্ঠানে এক মিলনমেলায় পরিণত হয় পরিবেশ। এতে অংশ নেন রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা। তারা সকলেই দেশ টেলিভিশনের ভবিষ্যৎ পথচলার প্রতি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ২ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানসহ বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১৮ বছর—এটি শুধু সময়ের পরিমাপ নয়, বরং অসংখ্য গল্প ও মানুষের বিশ্বাসের প্রতিফলন। আগামী দিনগুলোতেও মানুষের কথা তুলে ধরার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে চায় দেশ টেলিভিশন। আর এই ঐতিহাসিক নাটোরের রাজবাড়ী যেন সেই যাত্রার নীরব সাক্ষী হয়ে থাকলো।
আরএ